সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

“জনসেবায় জন প্রশাসন” এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে মঙ্গলবার (২৩ জুলাই) জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টার দিকে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও নেজারত ডেপুটি কালেক্টর মো. খবিরুল আহসান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোজাহারুল হক, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো. নিজাম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার।

র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, বিএমএ’র জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নওশের ইবনে হালিম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস আর আরমান শাকিল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্যাহ আল জব্বার, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের জেলা ইনসার্জ মো. ইকবাল হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবে এলাহি সানী প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31