শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ছেলেধরা ‘গুজব’ প্রতিরোধে অভিভাবকদের সোচ্চার হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি দেশের শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে যাওয়া ছেলে ধরা বা কল্লাকাটা নামক গুজব মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। যার ফলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ও উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি স্বার্থান্বেষী মহল। তাই এ গুজব প্রতিরোধে সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন ও সোচ্চার হতে হবে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদরের ‘রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজ’-এ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এসময় গুজব প্রতিরোধে অভিভাবকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সামছুদ্দিন সাজুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম।

বিশেষ অতিথি ছিলেন- দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সমাজসেবক আবদুস সাত্তার। এছাড়াও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহাদাত হোসেন সবুজসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০