শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
সাম্প্রতিক কালের ছবি।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও প্রিয়া সাহা, তিনি কি দেশবিরোধী কোনো এজেন্ডা?

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের বিতর্কিত প্রিয়া সাহা। গত ১৭ জুলাই বাংলাদেশ সম্পর্কে ভয়ঙ্কর মিথ্যাচার করে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আল খলিফার বৈঠকে উপস্থিতও ছিলেন এই নারী।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রিয়া সাহার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। দ্য টাইমস অব ইসরায়েল, প্যালেস্টাইন পোস্ট, আলজাজিরা, মরক্কো নিউজসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ বৈঠকের ছবি প্রকাশিত হয়।

এতে দেখা যায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর করমর্দন করা ছবির পেছনে একটি টেবিলে বসে আছেন প্রিয়া সাহা। ছবিটি দেখে অনেকে প্রশ্ন করেছেন, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে প্রিয়া সাহার কাজ কী?

জানা গেছে, এ ছবিটি মূলত ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর টুইটারে পোস্ট করা হয়েছিল। সে ছবিতে প্রিয়া সাহার উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন। অনেকে বলেছেন, তবে কি বাংলাদেশবিরোধী গোপন কোনো এজেন্ডা বাস্তবায়নের মিশনের ধারাবাহিকতায়ই গুরুত্বপূর্ণ এ বৈঠকে প্রিয়া সাহার উপস্থিতি?

বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত খবরগুলোর কোথাও বাংলাদেশ বা প্রিয়া সাহা প্রসঙ্গ না এলেও এ ছবির এই নারী যে প্রিয়া সাহা এ বিষয়ে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। কারণ, ট্রাম্পের সঙ্গে প্রিয়া সাহার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানেও প্রিয়া একই সাজে ছিলেন তিনি।

একই শাড়ি, শাঁখা ও ঘড়ি। এমনকি, ভিডিওতে তার শরীরে জড়ানো কালো কোটটিও এ ছবির চেয়ারে দেখা যাচ্ছে।

এর আগে ১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার বিষয়ে তার কার্যালয়ে বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধির সঙ্গে কথা বলেন। সেখানে প্রিয়া সাহা নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে ট্রাম্পকে বলেন, ‘বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশেই থাকতে চাই।

এখনো সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি আমার ঘর-বাড়ি হারিয়েছি। তারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং জমিজমাও দখল করেছে। কিন্তু এর কোনো বিচার হয়নি।’

কারা জমি ও ঘরবাড়ি দখল করেছে- তা ট্রাম্প জানতে চাইলে প্রিয়া সাহা বলেন, ‘সব সময় রাজনৈতিক আশ্রয়ে থাকা মুসলিম মৌলবাদী সংগঠনগুলো এসব করেছে।’ এর পরই বাংলাদেশে প্রতিবাদের ঝড় ওঠে।

আর এবার যে ছবিটির কথা বলা হয়েছে, সেই অনুষ্ঠানটিও একই দিন অর্থাৎ ১৭ জুলাইতেই হয়েছে। একই দিনে হাই প্রোফাইল আরও একটি বৈঠকে প্রিয়া সাহার উপস্থিতি জনমনে সংশয় তৈরি করেছে।

এদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ বৈঠক অনুষ্ঠানের পেছনে মার্কিন পররাষ্ট্র দফতর সমন্বয়কের ভূমিকা পালন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আয়োজিত ধর্মীয় স্বাধীনতা শীর্ষক সম্মেলনের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইরান ও আঞ্চলিক হুমকি নিয়েও আলোচনা হয়।

আলোচিত ছবিটি ১৮ জুলাই বৃহস্পতিবার টুইটারে শেয়ার করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ লিখেছেন, ‘গতকাল আমি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রকাশ্য বৈঠক করেছি। তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করবেন।’

কাৎজ যে টুইটার পোস্ট দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, তিনি ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছেন এবং হাসাহাসি করছেন। আর তাদের ঠিক পেছনেই বসে আছেন বাংলাদেশের প্রিয়া সাহা। তার নতুন এ ছবিটি সম্পর্কে একটি বিষয় খেয়াল করার মতো। তা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয় ও পররাষ্ট্রমন্ত্রীর আয়োজিত নতুন ছবির এই সম্মেলনের বিষয়বস্তু একই। আর তা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা।

যে প্রক্রিয়ায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে উপস্থিত থেকেছেন, একই প্রক্রিয়ায় হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই সম্মেলনে যোগ দিয়েছেন প্রিয়া সাহা। তবে ট্রাম্পের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন, এই সম্মেলনেও তেমন কিছু করেছেন কিনা সেটাই সবাইকে ভাবাচ্ছে।

সেখানে প্রিয়া সাহা বেফাঁস কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে সরকারের বিভিন্ন সংস্থা খোঁজখবর নিচ্ছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি আলাদা বৈঠক ও কথা বলেছেন কিনা সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

কোনো কোনো মহল প্রিয়া সাহার এ কর্মকা কে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে। হঠাৎ করেই আলোচনায় উঠে আসা এই নারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করারও উদ্যোগ নেওয়া হয়। আদালত সেই মামলা আমলে না নিলেও প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১