বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
প্রতিকী ছবি।

ফাঁসিতে ঝুললেন সেই চাঁন মিয়া

আকাশবার্তা ডেস্ক :

ঢাকার কেরানীগঞ্জে হত্যা মামলার আসামি চাঁন মিয়া ওরফে চান্দু (৫৫) নামে এক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার (২৪জুলাই) দিবাগত রাত ১০টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

চাঁন মিয়া মাদারীপুরের শিবচর থানার ৮ নম্বর চর এলাকার বাসিন্দা।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁন মিয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

মামলার সকল কার্যক্রম শেষ হওয়ায় বুধবার রাত ১০টা ১ মিনিটে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে চাঁন মিয়া কারাগারে বন্দী ছিলেন। ২০০২ সালে ১৬ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে আমির আবদুল্লাহ হাসান ও সেন্টু মিয়াকে প্রকাশ্য গুলি হত্যার ওই ঘটনা ঘটে।

ওই সময় তিনি কেরানীগঞ্জ থানার রহমতপুর এলাকার বসবাস করতেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১