শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বন্যায় ১৫ দিনে ১০৪ জনের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

দেশে গত ১৫ দিনে বন্যায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন্স সেন্টার ও কন্ট্রোলরুম এ তথ্য জানিয়েছে।

গত ১০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বন্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ১২ হাজার ৮৬৪ জন এবং মারা গেছেন ১০৪ জন।

গত বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য মতে, এ পর্যন্ত ডায়রিয়া, বজ্রপাত, সাপের কামড়, পানিতে ডুবে মৃত্যু, চর্মরোগ, চোখের প্রদাহ, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও অন্যান্য আঘাতজনিত কারণে এসব মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মারা গেছেন পানিতে ডুবে, এ সংখ্যা ৮৬ জন।

এর মধ্যে কয়েক মাসের শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধ পর্যন্ত রয়েছেন।

এছাড়া, সাপের কামড়ে ৮ জন, বজ্রপাতে ৭ জন এবং অন্যান্য কারণে ২ জনের মৃত্যু হয়েছে।

কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তারবলেন, বন্যার পানি অনেক জায়গায় কমতে শুরু করেছে। পানি কমার কারণে এখন চর্মরোগের প্রকোপ বেড়েছে, সেই সঙ্গে রয়েছে ডায়রিয়া।

কন্ট্রোলরুমের দেওয়া তথ্যমতে, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, চাঁদপুরসহ মোট ২৭টি জেলায় বন্যার প্রকোপ দেখা দেয়।

এই ২৭ জেলার মোট ২২৪টি উপজেলার মধ্যে ৭৬টি উপজেলা বন্যায় আক্রান্ত হয়। ৭৬টি উপজেলায় ৩১৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুই হাজার ৪১৫টি মেডিকেল টিম সেখানে কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১