শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ছবি-ফোন নম্বর ছাড়া লগ ইন করা যাবে না ফেসবুক

প্রযুক্তি ডেস্ক :

ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট রুখতে এবার আরও তৎপর হলো কর্তৃপক্ষ। ইমেল নয়, ছবি ও সক্রিয় মোবাইল ফোন নম্বর দিলে তবেই খোলা যাবে ফেসবুক অ্যাকাউন্ট।

ফেসবুকের তরফে জানানো হয়েছে মুলত ভুয়া ব্যবহারকারীদের আটকাতেই এই পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

দিনরাত ফেসবুকে ঢুঁ মেরে ঘুরে আসাই নেশা হয়ে দাঁড়িয়েছে সব প্রজন্মের। শত ব্যস্ততার মধ্যেও ফেসবুক ওয়াল যেন বিনোদনের মাধ্যম। এ থেকে ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়েছে বহু ভুয়া ব্যবহারকারী। যাদের ভিড়ে আসল অ্যাকাউন্ট খুঁজে পাওয়া কঠিন।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ছবি ব্যবহার না করে কেবল ইমেল আইডি দিয়েই অ্যাকাউন্ট চালু করতেন ভুয়ো ব্যবহারকারীরা। তাদের রুখতেই এবার নয়া পদক্ষেপ নিল ফেসবুক।

জানা গেছে, আগামীতে লগ ইন করতে হলে প্রথমে একটি চালু ফোন নম্বর চাইবে ফেসবুক। এরপরই আসল ছবি দিয়ে লগ ইন করতে বলা হবে। সেই সঙ্গে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হবেন একজন ব্যবহারকারী।

এর আগেও ভুয়া অ্যাকাউন্ট রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে ফেসবুক। সুফলও মিলেছে কিন্তু তাতেও নির্মূল হয়নি সমস্যা। তবে এই পদক্ষেপ কার্যকরী হলে ভুয়‍া অ্যাকাউন্ট তৈরি ও তার ব্যবহার রোধ সম্ভব হবে বলেই মনে করছেন সবাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১