শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘হিরো আলম মলম’

আকাশবার্তা ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলমকে নিয়ে তৈরি হলো মোবাইল গেম ‘হিরো আলম মলম’। এই গেমটি অ্যাডভেঞ্চার পাজলের আদলে তৈরি। গুগল প্লে-স্টোরে সার্চ দিলেই মিলবে এটি।

এতে অন্যান্য খেলার মতোই কতগুলো বিপজ্জনক ধাপ পেরিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে খেলোয়াড়কে। আর গেমের সবচেয়ে বুদ্ধিদীপ্ত চরিত্রই হিরো আলম।

গেমটি খেলার জন্য বেশি ক্ষমতাসম্পন্ন অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েড এর ৬৪-বিট এবং ৩-বিট উভয় অপারেটিং সিস্টেমেই চলবে।

কয়েক দিন আগে গেমটি প্লে-স্টোরে আপ করা হয়েছে। তবে এর রিভিউ বেশ নেতিবাচক।

প্লে-স্টোরে বেশ কয়েকটি মন্তব্য পড়েছে। সেখানে নতুনত্ব নেই বলে অভিযোগ করেন অনেকে। রেটিংও কম।

অন্যদিকে শোনা যাচ্ছে, হিরো আলমের নাম ব্যবহার করলেও গেম তৈরিতে তার সঙ্গে আলাপ করা হয়নি।

এদিকে, নিজের প্রযোজিত সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়ে ফিরেছেন হিরো আলম।

সর্বশেষ তাকে (এপ্রিলে) স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কারাভোগ করতে হয়।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনার তুঙ্গে ছিলেন হিরো আলম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১