আকাশবার্তা ডেস্ক :
নোয়াখালীর সোনাইমুড়িতে হত্যা, ডাকাতিসহ ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার রাতে উপজেলার আমিশাপাড়া ইউপির ভদ্রগাও থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মোজাম্মেল হক ওরফে মনা (২৫)। সে ভদ্রগাও গ্রামের মো. মজিবুল হকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ইউনিটের একদল সদস্য ওই এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোজাম্মেল হক মনাকে গ্রেফতার করেন।
র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক কল্লোল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।