শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ফেসবুকে ষ্ট্যাটাস : ছাত্রদল নেতা আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে আবদুল্লাহ আল নোমান হিমেল নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব -১১।

বুধবার (৩১ জুলাই) দুপুরে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।

হিমেল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বেলায়েত হোসেন মানিকের ছেলে। সে পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক।

জানা যায়, দীর্ঘদিন থেকে হিমেল ফেসবুকে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য দিয়ে স্ট্যাটস দিয়ে আসছে। সে স্ট্যাটাসের মাধ্যমে গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। সর্বশেষ গতকাল তার ব্যবহৃত ফেসবুক আইডি “Abdulla All Noman Hemal’’ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা ও বিভ্রান্তি মূলক একটি স্ট্যাটাস দেয়। সে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় তার ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১