বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এবার ডেঙ্গুতে আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

ডেঙ্গুজ্বরে আক্রান্ত শারমিন আক্তার শাপলাকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছিল। তবে ঢাকার আবহাওয়াবিদ নাজমুল হোসেনের এই অন্তঃসত্ত্বা স্ত্রীকে আর বাঁচানো গেল না।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গতকাল পর্যন্ত এই ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৮ জন ছিল। এখন একজন বাড়ল। তবে বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি হিসাবে এতে মৃতের সংখ্যা ৫৭জন বলে জানা গেছে।

শারমিনের ভগ্নিপতি আনিসুর রহমান জানিয়েছেন, ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শারমিন। গত শুক্রবার জ্বর নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হলে শারমিনের ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু রক্তের প্লাটিলেট বাড়ছিল না। ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসকরা।

এরপর গত শনিবার রাতে শারমিনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শারমিনের স্বামী নাজমুল হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকেন। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। তিনি এখন দেশের বাইরে আছেন। দেশের বাইরে যাওয়ার আগে গত বুধবার তিনি স্ত্রীর সঙ্গে দেখা করতে জয়পুরহাট গিয়েছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১