বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দুদকে হাজির হননি মাহী, সময় পেলেন ১৮ দিন

আকাশবার্তা ডেস্ক :

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে জিজ্ঞাসাবাদের জন্য ১৮ দিনের সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে এর আগে দুদক মাহী দম্পতিকে তলব করেছিল।

জানা গেছে, মাহী দম্পতি সময় চেয়ে আবেদন করায় বুধবার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ তাদের আগামী ২৫ আগস্ট হাজির হতে নতুন করে নোটিস পাঠিয়েছেন।

এর আগে গত রোববার মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় আলাদা নোটিসে পাঠিয়ে এই দম্পতিকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

ওই দম্পতি অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য আরও সময় চেয়ে কমিশনে আবেদন করলে ২৫ আগস্ট তাদের নতুন করে তলব করা হয়।

দুদক গত জুন থেকে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে। সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী গত নির্বাচনে মহাজোট থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১