সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
নরেন্দ্র মোদি

কাশ্মীর ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক :

সরকারি সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা এবং লাদাখকে বিচ্ছিন্ন করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির বিষয়টি ব্যাখ্যা করতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

bestelectronics

আজ বৃহস্পতিবার তার এই ভাষণ দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে মোদি শেষবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন গত ২৭ মার্চ। সেদিন ভারতের উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র (এ-স্যাট) প্রদর্শন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে তিনি বার্তা দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সংবিধানের ৩৭০ ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার প্রস্তাব সমর্থন করে সংসদ। একই দিনে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখ ও জম্মু কাশ্মীর সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানায় ।

এদিকে কাশ্মীর ইস্যুতে বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান এবং নিজেদের দূতকেও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দিল্লির সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্নের সিদ্ধান্তও নিয়েছে তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31