মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কাশ্মীর ইস্যুতে ভূমিকা রাখতে ওআইসি’র প্রতি ইরানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক :

ইরান সংসদের স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও উপদেষ্টা আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, কাশ্মীরে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেহরান উদ্বিগ্ন এবং কাশ্মীর সংকটের কোনও সামরিক সমাধান নেই। বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

bestelectronics

আমির আব্দুল্লাহিয়ান বলেন, জম্মু-কাশ্মীর তথা ওই অঞ্চলের মানুষের স্বার্থে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমস্যা সমাধান চায় ইরান। এ সময় তিনি কাশ্মীর সংকট সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

গত সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে। খবর পার্সটুডের।

কাশ্মীরী সংগঠনগুলো বলেছে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের অর্থ হলো সেখানকার অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এরপরও সেখানে বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০