শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ইয়াবা ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মিজানুর রহমান মিজান (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (০৮ আগষ্ট) রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন দক্ষিণ ফাজিলপুর গ্রামের মোখলেছ হাজী বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা কারবারি মিজানুর রহমান মিজান ওই গ্রামের মৃত হাজী মোখলেছুর রহমানের ছেলে।
এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরী একনলা বন্দুক ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের কোম্পানি অধিনায়ক (পুলিশ সুপার) নরেশ চাকমার নেতৃত্বে একদল র‌্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মোঃ মিজানুর রহমান মিজান ওরফে নিজাম উদ্দিন মিজান একজন চিহ্নিত ইয়াবা কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে বেগমগঞ্জ থানার বিভিন্ন এলাকায় খুন, ডাকাতি, ধর্ষণসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল।

তার এসব সন্ত্রাসী কর্মকান্ডের কারণে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি মিজানের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় খুন, ধর্ষণ, ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া ইয়াবা ও অস্ত্রসহ আটকের ঘটনায় পৃথক আরো ২টি মামলা দায়ের হয়েছে মিজানের বিরুদ্ধে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮