শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া গেল লক্ষ্মীপুরে

নিজস্ব প্রতিবেদক :

প্রায় আড়াই মাস আগে রাজধানী ঢাকার মিরপুরে হারিয়ে যাওয়া শিশু জাহিদ হোসেন সবুজকে (১০) লক্ষ্মীপুরে ফিরে পেল তার বাবা-মা। রোববার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে শিশুটিকে তার মা-বাবার নিকট হস্তান্তর করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবদুল কাদের-এর নির্দেশে শিশুটিকে হস্তান্তর করা হয়।

জানা গেছে, শিশু সবুজ লক্ষ্মীপুর সদর উপজেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক কামাল হোসেনের ছেলে। ঢাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতো শিশুটি। গত (৯ জুন) রাজধানীর মিরপুর থেকে হারিয়ে যায় শিশু সবুজ। পরে যাত্রীবাহী বাসে করে লক্ষ্মীপুর জেলা শহরে চলে আসে।

রাস্তায় এক রাত কাটানোর পর স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে সদর থানা পুলিশ। নাম ঠিকানা বলতে পারেনি, তাই আদালতের নির্দেশে শিশুটিকে জেলা সরকারি শিশু পরিবারে রাখা হয়। গত বৃহস্পতিবার (২২ জুলাই) শিশুটির বাবা-মা ও আত্মীয়-স্বজনের সন্ধান খুঁজে বের করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। এরপর আদালতের নির্দেশে যথাযথ নিয়ম মেনে শিশুটিকে তার বাবা-মায়ের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে দীর্ঘ ২ মাস ১৬ দিন পর সন্তানকে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা শিশু সবুজের বাবা-মা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১