শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ডিসি চাইলেও সাধনাকে বিয়ে দিবে না পরিবার

আকাশবার্তা ডেস্ক :

জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে নিজের মেয়ে সানজিদা ইয়াসমিন সাধনার আপত্তিকর ভিডিওচিত্র স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও তার সঙ্গে কোনোভাবেই নিজের মেয়ের বিয়ে দিতে রাজি নয় সাধনার পরিবার।

bestelectronics

গতকাল মঙ্গলবার ডিসি ও সাধনার মধ্যকার বিয়ে সংক্রান্ত গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাধনার মা নাসিমা বেগম।তিনি বলেন, এ ধরনের কোনও প্রস্তাব ডিসি কিংবা তার পরিবারের পক্ষ থেকে আমাদের দেয়া হয়নি। আর দেয়া হলেও আমরা তা মেনে নেব না। ডিসির সঙ্গে আমার মেয়ের বিয়ে কোনোভাবেই সম্ভব নয়।

তার নিজের একটা পরিবার রয়েছে, অন্যদিকে আমার মেয়েরও সন্তান রয়েছে। তাই এই ধরনের কিছু সম্ভব নয়।  সাধনা এখন মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন বলে উল্লেখ করে নাসিমা বেগম বলেন, এই ঘটনার পর থেকে আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। ও এখন কারও সঙ্গে কথা বলতে চাইছে না। আপনারা প্লিজ ওকে ডিস্টার্ব করবেন না। ওর একটা ছেলে আছে। ছেলেটাকে নিয়ে ওকে বাঁচতে দিন।  

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, নিজের চাকরি বাঁচাতে আহমেদ কবীর সাধনাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। নাম-পরিচয় উল্লেখ না করে এক সূত্রের বরাতে বলা হয়, স্বামীর চাকরি বাঁচাতে আহমেদ কবীরের বর্তমান স্ত্রী কঠিন হলেও এতে সম্মতি দেয়ার চিন্তা করছেন।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১