সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ইয়াবা ও বন্দুকসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুর থেকে ১টি দেশিয় তৈরী একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ ও ১শ’ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম জহির সর্দার (৩২)। সে রায়পুর উপজেলার পূর্ব দেনায়েত গ্রামের আব্দুল করিম বেপারীর ছেলে। রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (পুলিশ সুপার) নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় শনিবার রাত ৯টার দিকে ধৃত আসামি জহির সর্দারকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দেনায়েতপুর গ্রামের হানিফ সর্দার বাড়ির সামনে কাঁচা রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ১টি দেশিয় তৈরী একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ ও ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। ধৃত আসামির বিরুদ্ধে রায়পুর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।

র‌্যাব জানায়, আটক জহির সর্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রায়পুর থানায় হত্যা, ডাকাতিসহ আরো ৭টি মামলা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১