বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বঁটি দিয়ে নানাকে জবাই করলো নাতি

আকাশবার্তা ডেস্ক :

জয়পুরহাট সদর উপজেলার করিম নগর গ্রামে নানা বেলাল উদ্দিনকে (৭০) গলা কেটে হত্যা করেছে নাতি বায়েজিদ বোস্তামি। স্থানীয়রা বায়েজিদকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আজিজ উদ্দিনের ছেলে। আটক নাতি বায়েজিদ একই উপজেলার পার্শ্ববর্তী পারুলিয়া গ্রামের লিটন হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, প্রায় ৮-১০ বছর ধরে বায়েজিদ নানার বাড়িতে থেকে মাদরাসায় লেখাপড়া করত। তবে মাঝে মধ্যেই মানসিক ভারসাম্যহীনতার কারণে সে ভালো লেখাপড়া করতে পারত না। সে প্রায় সময় নিজেকে ‘বড় জিহাদি’ বলেও দাবি করত।

Pic-02

বুধবার সকালে নানা বেলাল বাড়িতে বসে কাজ করছিলেন। এ সময় বায়েজিদ বঁটি দিয়ে তার নানাকে গলা কেটে হত্যা করে। পরে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) রায়হান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আসামি বায়েজিদকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১