শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রেমিকের ম্যাসেঞ্জারে ‘সত্যি মরে যাচ্ছি’ লিখেই গলায় ফাঁস

আকাশবার্তা ডেস্ক :

নাটোরের বাগাতিপাড়ায় প্রেমিকের মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে জাকিয়া সুলতানা সোনালী (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।বুধবার সকালে উপজেলার মালিগাছা সাজিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জাকিয়া সুলতানা সোনালী বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের মালিগাছা সাজিপাড়া গ্রামের সুমন রেজার মেয়ে ও লোকমানপুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে প্রেমিক রোকন সরকার আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, সোনালীর সঙ্গে একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রোকন সরকারের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত বিষয় নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। বুধবার রাতে রোকনের সঙ্গে মোবাইল ফোনে সোনালীর এ সংক্রান্ত ম্যাসেজ বিনিময় হয়। দীর্ঘ সময় ধরে ম্যাসেজের বিনময়ের একপর্যায়ে রাত একটা তিন মিনিটে সোনালী ‘আমি কিন্তু সত্যিই মরে যাচ্ছি’ লিখে রোকনের মোবাইল ফোনে সর্বশেষ ম্যাসেজ পাঠায়। এরপর রাতের কোনও একসময় গলায় ওড়না পেঁচিয়ে নিজের ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয় সোনালী।

সকালে খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পুলিশ রোকন ও সোনালীর ম্যাসেজ বিনিময়ের স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করেছে। 

নিহত সোনালীর বাবা সুমন রেজা জানান, তিনি পাবনার ঈশ্বরদী ইপিজেডে নিরাপত্তা কর্মী হিসেবে এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন একই ইপিজেডে একটি কোম্পানির গার্মেন্ট কর্মী হিসেবে চাকরি করেন। সে কারণে তারা দুজনেই বাড়িতে থাকেন না। ঘটনার দিন রাতে দুই মেয়ে সোনালী ও স্বর্ণা বাড়িতে ছিল। মেয়ের মারা যাওয়া খবর পেয়ে বুধবার সকালে তারা দুজনে বাড়িতে আসেন।

তিনি অভিযোগ করেন, রোকন নামের ছেলেটা তার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। লোকমানপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফারুখ হোসেন বলেন, রোকনের সঙ্গে সোনালীর প্রেমের সম্পর্কের বিষয়ে জানতাম না। তবে সোনালীর আত্মহত্যার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল শেখ বলেন, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রোকনের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১