সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ইরানকে ধ্বংস করতে ৮ ঘণ্টা লাগবে সৌদির : প্রিন্স সুলতান

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের প্রিন্স আব্দুল্লাহ বিন সুলতান বিন নাসের আস-সাউদ দাবি করেছেন, ইরানের সামরিক শক্তির চেয়ে তার দেশ অনেক এগিয়ে রয়েছে এবং যুদ্ধ শুরু হলে রিয়াদ আট ঘণ্টার মধ্যে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম।

গত বৃহস্পতিবার আরবি ভাষায় লেখা এক টুইটার পোস্টে সৌদি প্রিন্স এ দাবি করেন।২০১৬ সালে সম্প্রচারিত সৌদি আরবের চ্যানেল-২৪এ সম্প্রচারিত একটি ভিডিওর বরাত দিয়ে তিনি একথা বলেছেন।

ওই ভিডিওতে সৌদি আরবের এফ-১৫ জঙ্গিবিমান এবং ইরানের এফ-৪ ফ্যান্টম জঙ্গিবিমানের তুলনা করে সৌদি আরবের একজন বিশ্লেষক বলেছিলেন, ইরানের অস্ত্র ও সামরিক যন্ত্রপাতি অনেক পুরনো; সে তুলনায় সৌদি আরবের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম অনেক আধুনিক।

সৌদি প্রিন্স আব্দুল্লাহ বিন সুলতান আরও বলেন, মাঝে আরও দুই বছর চলে গেছে এবং এ সময়ে সৌদি আরব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে, নৌশক্তি, স্থল ও বিমানবাহিনীকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছে। সৌদি প্রিন্স দাবি করেন- যা গোপন আছে তা হচ্ছে অনেক বড় কিছু, বিশ্বে এমন কোনও বাহিনী নেই যারা আমাদের ঐক্যের ধারে-কাছে দাঁড়াতে পারে। আমাদের দৃঢ়তা আমাদের সতর্কতার জন্য আল্লাহকে ধন্যবাদ।

উল্লেখ্য, ২০১৫ সালে সৌদি আরব প্রতিবেশী দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালায়। এরপর চার বছর পার হয়ে গেলেও সে যুদ্ধে বিজয় লাভ করা তো দূরের কথা যে সমস্ত লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল তার একটিও অর্জন করতে পারেনি সৌদি সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31