মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রতাপগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষকের যোগদান

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন, কাজী মোস্তফা কাজল। শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি যোগদান করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পুতুল রানী নবাগত প্রধান শিক্ষকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম ছাবির আহম্মদ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সামসুল করিম হকসাহেব, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন ও সাংবাদিক মো. আলী হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। কাজী মোস্তফা কাজল এর আগে পশ্চিম লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল বলেন, প্রতাপগঞ্জ একটি ঐতিহ্যবাহী নাম। সেই নামের উপর প্রতিষ্ঠিত প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। তিনি বলেন, শিক্ষার সুস্থ্য পরিবেশ এবং পড়ালেখার মানোন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০