সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ছবি : সংগ্রহিত

সৌদিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ সৌদি আরবে অনুষ্ঠিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার তৃতীয় দলে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। খবর সংবাদ সংস্থা ইউএনবির

কাবা শরিফ মসজিদের নতুন ভবনে এই ৪১তম কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটিতে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া সৌদি আরবের ইসলামি বিষয়কমন্ত্রী শেখ ড. আব্দুললতিফ বিন আব্দুলআজিজ আল-শেখ এবং হারাম শরিফের জ্যেষ্ঠ ইমাম আব্দুল রহমান আল-সুদাইস উপস্থিত ছিলেন।

এবার ১০৩টি দেশের ১৪৬ জন কুরআনের হাফেজ (যারা সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন, তাদেরকে হাফেজ বলা হয়) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগে ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশের হাফেজ জাকারিয়া প্রতিযোগিতার শুরুতেই কুরআন থেকে তিলাওয়াত করেন।

হাফেজ শিহাবকে ৫০ হাজার সৌদি রিয়াল এবং মক্কার গভর্নর খালিদ আল-ফয়সালের পক্ষ থেকে একটি সার্টিফিকেট দেয়া হয়েছে। কুমিল্লার সন্তান শিহাব যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার শিক্ষার্থী।

সৌদি আরবের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানটিতে যোগদানের জন্য বাংলাদেশের প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। আব্দুল্লাহ জানান, বাংলাদেশ ভবিষ্যতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31