বুধবার ১১ই মার্চ, ২০২৬ ইং ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতি মামলায় কারাগারে বন্দি খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বিএনপির নেতা-কর্মীরা। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর আইনজীবি সমিতি প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

খালেদার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এড. হাছিবুর রহমানের পরিচালনায় মানববন্ধনে অংশ নেয় বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা এড. শামছুল আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম বুলবুল, সদর থানা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক নিজাম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাহবুবের রহমান খোকন, রাব্বি এলাহি জহির, আবু ছায়েদ, সাইদুর রহমান চৌধুরী ভুট্রু, ফখরুল ইসলাম স্বপন, এড. জহিরুল ইসলাম, জেলা তাঁতীদল নেতা মোকতার হোসেন পাটওয়ারী, সদর থানা (পশ্চিম) যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন পাটওয়ারী, সদর থানা (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ছাত্রদল নেতা আবদুল মহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ মানববন্ধনে অংশ নেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দন্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত এপ্রিল মাস থেকে তাকে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১