মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ ইং ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

রংপুর-৩ থেকে সরে দাঁড়ালেন নৌকার প্রার্থী রাজু

আকাশবার্তা ডেস্ক :

জোটগত নির্বাচন করার জন্য রংপুর ৩ আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

এর আগে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, জাতীয় পার্টি চাইলে এ আসনে আওযামী লীগ প্রার্থী সরিয়ে নেয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

তবে রাজুর সরে দাঁড়ানোর ঘোষণা জানাজানি হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন বলে জানা গেছে।

গত ১৪ জুলাই সাবেক সেনাশাসক ও পাঁচবারের সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেলে তার আসনটি শূন্য হয়। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০