শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে অনুদানের ৮৫ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ও ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৮৫ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য নুর উদ্দিন চৌধুরি নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান সহ আরো অনেকে।

জানা গেছে, সমাজসেবা অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এসব অনুদান প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে জেলার ৭৩টি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মাঝে বিভিন্ন হারে ২২ লাখ ৫০ হাজার টাকা এবং নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ জন প্রতিবন্ধীকে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

এছাড়াও দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১২২ জনের মাঝে ৬১ লাখ টাকা বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১