বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
আহত নারী।

ব্লেড দিয়ে স্তন কেটে নেয়া নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রশাসন

আকাশবার্তা ডেস্ক :

নেত্রকোনার খালিয়াজুরিতে ক্যানসার ছড়িয়ে পড়ার ভয় দেখিয়ে ভূয়া চিকিৎসক ব্লেড দিয়ে স্তন কেটে নেয়া শেফালি বেগমের (৪২) চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।

আজ রোববার বিকেল পৌনে ছয়টার দিকে খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে খালিয়াজুরী উপজেলা প্রশাসন চিকিৎসার ব্যয়ভার বহন করবে। শেফালির সঙ্গে তার ছোট এক মেয়ে রয়েছে।

এছাড়া হাসপাতালে সার্বক্ষণিকভাবে থাকার জন্য একজন গ্রাম পুলিশ ও  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মসহায়ককে রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, বিকেলে হাসপাতালে শেফালিকে দেথে এসেছি। তার চিকিৎসা চলছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছি।

এর আগে ইউএনও আরিফুল ইসলাম শনিবার আহত শেফালিকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

পুলিশ জানিয়েছে, খালিয়াজুরির পাঁচহাট গ্রামের মৃত সাদ্দাম মিয়ার স্ত্রী শেফালি বেগমকে গত ৭ এপ্রিল ক্যানসারের ভয় দেখিয়ে মানিক তালুকদার (৩৮) নামে এক ভুয়া চিকিৎসক তার বাম স্তন ব্লেড দিয়ে কেটে ফেলে।

এ ঘটনায় সোমবার রাতে পাঁচহাট বাজারের ইকবাল হোমিও ফার্মেসি থেকে মানিককে গ্রেপ্তার করে পুলিশ।  

এবিষয়ে জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে আমরা শেফালির চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১