রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মাদ্রাসা অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিরতলী দারুসসুন্নাহ্ ইসলামিয়া আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে একাডেমিক ভবন প্রাঙ্গণে এ আয়োজন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

শাহ্ ওয়ালী উল্যাহ ইসলামিক সেন্টার বাংলাদেশের চেয়ারম্যান নাজমুস সা’দাত আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
এছাড়াও উপস্থিত ছিলেন- আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন কামাল, জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম, দাতা সদস্য হাফেজ মাওলানা আনিছুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছির উদ্দিন আল কামাল, শামছুল হুদা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সেলিম উদ্দিন নিজামী, হাজিরপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসার সুপার মো. খোরশেদ আলম প্রমূখ।

বক্তারা বলেন, হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহর তত্ত্বাবধানে জামিরতলী দারুসসুন্নাহ্ ইসলামিয়া আলিম মাদ্রাসার সুনাম বহুগুণ বেড়েছে। তিনি জেলার পূর্বাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও আধুনিক বিজ্ঞানভিত্তিক ও কারিগরি শিক্ষার সংমিশ্রণ করে মাদ্রাসা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ গঠনের পথ সুগম করার দাবি জানান বক্তারা।

পরে শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষ হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ ও বিদায়ী স্টাফ হাফেজ হোসেন আহমদের হাতে একাধিক সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১