বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চাটখিলের দুই শীর্ষ ইয়াবা ব্যবসায়ী লক্ষ্মীপুরে আটক

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর চাটখিলের দুই শীর্ষ ইয়াবা ব্যবসায়ীকে লক্ষ্মীপুরে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-সাইফুল ইসলাম ও টিপু সুলতান ওরফে টিপু। তারা দুজনই চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্ধা। সোমবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সাইফুল ইসলাম ও টিপু সুলতান ইয়াবা সরবরাহ করতে একটি সিএনজিযোগে খিলপাড়া বাজার থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আসছে। এমন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুল মান্নান ও এএসআই সেলিম মিয়াসহ সঙ্গীয় ফোর্স চন্দ্রগঞ্জ আফজাল সড়কের মুখে অবস্থান নেয়। পরে তাদেরকে বহনকারী সিএনজি অটোরিকশাটি আফজাল সড়ক অতিক্রম করার সময় তাদের গতিরোধ করে ডিবি পুলিশ। এ সময় সাইফুল ইসলাম ও টিপু সুলতানের দেহ তল্লাশী করে ১শ’ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সাইফুল ইসলাম ও টিপু সুলতান লক্ষ্মীপুর ও চাটখিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১