বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
প্রতিকী ছবি।

মুরগি দেয়ার প্রলোভন দিয়ে শিশুকে ধর্ষণ

আকাশবার্তা ডেস্ক :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।বৃহম্পতিবার সন্ধ্যায় বাড়ির অদূরে একটি মাঠের শ্যালোমেশিন ঘরে তাকে ধর্ষণ করা হয়। গুরুতর অসুস্থ ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছে ধর্ষক আহম্মেদ আলী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাইকপাড়া গ্রামের দরিদ্র দিনমজুরের ওই শিশু কন্যা বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে একটি মাঠে খেলা করছিল।

এ সময় মারফত আলীর ছেলে আহম্মদ আলী মুরগি ধরে দেবার নাম করে ওই শিশুটি নিয়ে যায় মাঠের একটি শ্যালোমেশিনের ঘরে। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ধর্ষণের কথা কাউকে না বলার জন্যও ওই শিশুকে শাসিয়ে দেয় ধর্ষক আহম্মেদ আলী।  পরে ওই শিশুকন্যা বাড়িতে ফিরে এলে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়ে যায়।

দ্রুত শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা রাত ১১টার দিকে ভর্তি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আবু এহসান মো. ওয়াহেদ রাজু জানান, রাত ১১টার কিছুটা পর আমরা ওই শিশুটিকে ভর্তি করে নেই। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শুক্রবার হাসপাতালের গাইনি কনসালটেন্ট তার পরীক্ষা-নিরীক্ষা করবেন।

এদিকে, পাইকপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। তারা ঘটনার পরই ধর্ষক আহম্মেদ আলীকে আটকের চেষ্টা করলে সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি জানান, শিশু ধর্ষণের ঘটনাটি আমরা শুনেছি। ধর্ষককে গ্রেপ্তার আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। খুব শিগগিরই ধর্ষক আইনের আওতায় আসবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১