মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সৌদি বাদশাহর দেহরক্ষীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :

একটি বিতর্কিত ঘটনায় নিহত হয়েছে সৌদি বাদশার দেহরক্ষী মেজর জেনারেল আব্দুল আল ফাগহাম। দীর্ঘদিন যাবৎ তিনি সৌদি বাদশাহ সালমানের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন। সৌদি আরবের জেদ্দায় সংঘটিত সে ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত স্টেট টেলিভিশনের রিপোর্ট অনুযায়ী একটি ব্যক্তিগত কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, ফাগহাম জেদ্দায় অবস্থিত তার এক বন্ধুর বাসায় যায় যেখানে তার সাথে কথা বলতে আসে তারই এক পরিচিত ব্যক্তি মামদুহ আল-আলী। আলাপের এক পর্যায়ে আলী সে বাসা থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পর সে (আলী) একটি বন্দুক নিয়ে এসে ফাগহামের ওপর গুলি চালায়।

এছাড়া আলী বাসায় থাকা আরো দুইজনসহ একজন কর্মচারী এবং বাড়ির মালিকের ভাইকেও আহত করে।

বিবৃতি অনুযায়ী, ফাগহামের হত্যাকারী আলী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত। সে সময় আরো পাঁচজন নিরাপত্তারক্ষী আহত হয় বলেও জানা যায়।

আল ফাগহাম সৌদি বাদশাহ আব্দুল্লাহর দেহরক্ষি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফাগহাম হত্যাকাণ্ডের পর সৌদি আরবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক গণমাধ্যমে বাদশার সাথে তার দায়িত্বরত অবস্থার ছবি পোস্ট করে সমবেদনা জানাচ্ছেন।

সূত্র : ডয়েচে ভেলে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০