বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

‘বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। গত মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন ও প্রবীণ হিতৈষী সংঘ জেলা কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন মাস্টার।

বক্তারা বলেন, প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হচ্ছে। প্রবীণরা সমাজের বোঝা নয়, তারাও দেশের সম্পদ। এজন্য তাদের সম্মান দেখানো সকলেরই কর্তব্য।

পরে প্রবীণ পিতা-মাতার সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন স্থানীয় এমন দুজন সন্তানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১