বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
মানববন্ধনের একাংশের ছবি।

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মিরনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য মো. খোরশেদ আলম মিরনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) দুপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্থানীয় দত্তপাড়া বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিরনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেল্লাল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক (স্থানীয় চেয়ারম্যান) আহসানুল কবির রিপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শামছুদ্দিন সাজু, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ থানা ১৪দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম কামাল উদ্দিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এম আলাউদ্দিন প্রমূখ। এছাড়াও মানববন্ধনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল হোসেনের মুদি দোকানে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মুখোশ পরিহিত ৪ অস্ত্রধারী ঘটনাটি ঘটায় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়।

নিহত মিরন উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত মুনছুর আহমদের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য। ইতোমধ্যে মিরন হত্যা মামলায় রিপন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০