মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ক্ষমতা হারাচ্ছেন ইমরান খান!

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান কোনোভাবেই টলাতে পারছে না ভারতকে। ভারত বরাবরই বিষয়টি অভ্যন্তরীণ বললেও ইমরান খান নাছোড় বান্দা।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে চলমান কাশ্মীর সংকট, ভারতের সঙ্গে বৈরিতা ও অন্যান্য ইস্যু নিয়ে বিশ্বনেতাদের কাছে জোরালো বক্তব্য দিয়েছেন ইমরান খান। তিনিই নাকি ক্ষমতা হারাতে চলেছেন?

ভারতীয় গণমাধ্যম জি নিউজে খবর এসেছে পাকিস্তানে ফের সেনা অভ্যুত্থানের আশঙ্কা তৈরি হয়েছে।

জি নিউজ জানায়, ১১১ ব্রিগেডের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। কিন্তু ছুটি বাতিলের সঙ্গে সেনা অভ্যুত্থানের কী সম্পর্ক? আসলে পাকিস্তানে প্রতিবার সেনাবাহিনী ১১১ ব্রিগেড ব্যবহার করে নির্বাচিত সরকার ফেলে দিয়েছে।

এর পাশাপাশি বাজওয়া দেশের শীর্ষ শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেছেন বলেও জানায় এই ভারতীয় মিডিয়া। বলা হচ্ছে, ১১১ ব্রিগেড রাওয়ালপিন্ডিতে মোতায়েন করা হয়। পাকিস্তানি সেনা হেডকোয়ার্টারে থাকে ঐ বাহিনী। সমস্ত সেনা সদস্যের ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, ইমরান খানকে ক্ষমতায় বসানোর নেপথ্যে পাকিস্তানের সেনাবাহিনী রয়েছে বলে দাবি সে দেশেরই বিরোধীদের।

আর সেনার হাতের পুতুল ইমরান কাশ্মীরে ভারতের পদক্ষেপ (৩৭০ প্রত্যাহার) যেভাবে সামলেছেন, তাতে খুশি নন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এর আগেও তিন বার পাকিস্তানে গণতান্ত্রিক সরকারকে ফেলে ক্ষমতা দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০