শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভাঙ্গন প্রতিরোধের দাবিতে মেঘনা তীরে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচর এলাকায় মেঘনার ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে নদীর তীরে ‘বালুরচর রক্ষা মঞ্চ’ এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা ভাঙন রোধে সরকারের কার্যকর প্রদক্ষেপ নেওয়ার দাবি জানান। এছাড়া, স্থানীয় একটি মাদ্রাসার আয়োজনে নদীর তীরে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

এলাকাবাসী জানান, গেল একবছর থেকে রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। প্রায় ৫ হাজার পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভাঙন প্রতিরোধ করা না গেলে উপজেলার অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

তারা জানান, ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে বালুরচর এলাকার বাংলা বাজার পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে হুমকির মধ্যে রয়েছে জনতা বাজার, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। অচিরেই এগুলো নদীতে হারিয়ে যাবে।

তারা আরো জানান, রামগতি এবং কমলনগর উপজেলার একাধিকস্থানে ভাঙন প্রতিরোধে সরকারিভাবে উদ্যোগ নিলেও এই এলাকাতে এখনো কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। গেল কয়েকদিন আগে স্থানীয় সংসদ সদস্য ভাঙন কবলিত এলকা পরিদর্শন করে গেছেন। তিনি এলাকাবাসীকে আশ^স্ত করেছেন। দিন দিনই সাধারণ মানুষ ভিটেমাটি হারাচ্ছে। তাই দ্রুত সরকারি সহায়তা দাবি করেন নদীর তীরের বাসিন্দারা।

আলেকজান্ডার ইউনিয়নের বালুরচরের ৪নং ওয়ার্ডের সদস্য মো. আকবর হোসেন জানান, তার ওয়ার্ডের প্রায় ১০ কি.মি. এলাকা নদীতে ভেঙে গেছে। এতে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে বেড়ির পাশে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন।

আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘ভাঙনের মুখে এরই মধ্যে ইউনিয়নের চরসীতা গ্রাম ও বাংলা বাজার বিলীন হয়ে গেছে। হুমকির মূখে রয়েছে আসলপাড়া, শিকদার পাড়া, উকিলপাড়া ও সুজন গ্রামসহ কয়েকটি গ্রাম। এছাড়া স্থানীয় জনতা বাজারের কাছেই নদী চলে এসেছে।’ তিনি জানান, তার ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সসহ বালুরচর উচ্চ বিদ্যালয় এবং স্থানীয় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা যেকোন সময় নদীতে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, আলেকজান্ডার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবি এড. মাহাবুবুর রহমান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১