সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কারা হচ্ছেন এবারের নোবেল বিজয়ী?

আন্তর্জাতিক ডেস্ক :

কারা হচ্ছেন এবারের নোবেল বিজয়ী? মূলত এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। কারণ, ২০১৯ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা আজ থেকে শুরু হচ্ছে। নোবেলের জন্য এ বছর ২২৩ জন এবং ৭৮টি প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছে।

বিভিন্ন বিষয়ের নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী, ৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে চিকিৎসাবিদ্যা, ৮ অক্টোবর বিকেল পৌনে চারটায় দ্য রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পদার্থবিদ্যা, ৯ অক্টোবর পৌনে চারটায় রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যা, ১০ অক্টোবর বিকেল পাঁচটায় দ্য রয়াল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল বিজয়ির নাম ঘোষণা করা হবে।

আগামী ১৪ অক্টোবর বিকেল পৌনে ৪টায় রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্স ঘোষণা করবে দ্য ব্যাংক অব সুইডেনের দেয়া বিকল্প নোবেল পুরস্কারখ্যাত অর্থনীতির বিজয়ীর নাম।

অলিখিত নিয়ম অনুযায়ী ‘সাহিত্যে’ নোবেল পুরস্কার ঘোষণার দিনক্ষণ সাধারণত আগে থেকে জানানো হয় না। কিন্তু এ বছর সাহিত্য পুরস্কারের ঘোষণার তারিখটাও জানানো হয়েছে, যা নোবেল পুরস্কারের ইতিহাসে প্রথম।

২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে না বলে সুইডিশ একাডেমি ঘোষণা দিয়েছিল। এর পক্ষে যুক্তি তুলে ধরে বলেছিল, মাত্রাতিরিক্ত দুর্বল একাডেমি এবং বহির্বিশ্বে একাডেমি অতিমাত্রায় বিশ্বাসযোগ্যতা হারানোর কারণে নোবেল কমিটি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

গত বছরের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী বাছাইয়ের কাজ অনেক দূর এগোলেও পুরস্কারটি দেয়া হয়নি। এ বছর একই সঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

রসায়নবিদ্যা, পদার্থবিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, শান্তি ও সাহিত্যে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য নোবেল ফাউন্ডেশন সুইডেন এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি বিশ্বের সবচেয়ে দামি এবং সম্মানজনক এই পুরস্কার দিয়ে থাকে। আলফ্রেড নোবেলের উইলে এই পুরস্কারগুলোর কথা উল্লেখ থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেয়ার কথা বলা হয়নি।

১৯৬৮ সালে দ্য ব্যাংক অব সুইডেনের বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়। যেহেতু অর্থনীতির পুরস্কারটি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো একই সময়ে ঘোষণা ও প্রদান করা হয় এবং এই পুরস্কারের অর্থের পরিমাণও অন্য পুরস্কারের সমান হওয়ায় তা নোবেল পুরস্কারের মতোই সম্মানজনক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১