সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত, পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

জম্মু-কাশ্মীর ইসু্যতে ভারত-পাকিস্তান সম্পর্কে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা শিথীল হতে শুরু করেছে মাত্র। এরই মধ্যে ফের উত্তেজনার সম্ভাবনা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানে সাধারণ মানুষ ও সেনাদের উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে ভারতীয় সেনারা। এতে নিহত হয় এক পাক সেনা।

বৃহস্পতিবার পাকিস্তান আর্মি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

পাক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, লাইন অব কন্ট্রোলের বারহ ও চিরিকট পয়েন্টে ভারতীয় সেনারা কোনো ধরণের উস্কানি ছাড়াই গুলি ছুড়তে শুরু করে। এতে ওই পাক সেনার মৃত্যু হয়। এছাড়া নিকটস্থ গ্রামের দুই নারীও এতে আহত হয়েছেন বলে জানানো হয়েছে। জবাবে পাক আর্মি ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তবে এতে ভারতীয় বাহিনীর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগের দিনও ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে গুলি ছোঁড়ে। ঘটনার পর থেকে পাক-ভারত সীমান্তে উত্তেজনা আবারো বৃদ্ধি পেয়েছে। গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বশাসনের অধিকার কেঁড়ে নেয়ার পর থেকে লাইন অব কন্ট্রোলে সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সেনাবাহিনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১