মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পাকিস্তানকে ৩০০ ট্যাংক দিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত-চীন সম্পর্ক চাঙ্গা করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেন্নাইয়ে বৈঠক করেন। ভারতে সফরকে জিনপিং এর সাথে সম্পর্ক ঝালিয়ে নেয়ার সুযোগ হিসেবে দেখনে নরেন্দ্র মোদি। তবে আশঙ্কার বিষয় হলো পাকিস্তানের জন্য ৩০০ চীনা ট্যাংক।

চীনা প্রেসিডেন্টের সফরে নিরাপত্তাসহ বিশাল প্রস্তুতি নিলেও এর মধ্যেই পাকিস্তানকে ৩০০টি অত্যাধুনিক ট্যাংক উপহার দিবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসলামাবাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির সেনাবাহিনীর হাতে ৩০০টি ‘ভিটি-৪’ ট্যাংক তুলে দেবে বেইজিং। এ বিষয়ে প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও রাজি হয়েছে চীন। যার ফলে পাকিস্তানও এমন ট্যাংক বানাতে পারবে।

গত কয়েকদিন আগেই চীনের গানসু প্রদেশে সামরিক মহড়া করেছে পাক সেনা ও লালফৌজ। চলতি বছরের আগস্টে জম্মু কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপে ক্ষুব্ধ চীন। ওই পদক্ষেপে উপত্যকাকে দুই ভাগ করে কেন্দ্রীয় শাসনের অধীন করেছে নয়াদিল্লি। দুটি অঞ্চলের একটি লাদাখ যাকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে বেইজিং।

কাশ্মীর ইস্যুতে প্রথম থেকেই পাকিস্তানের পক্ষে নেয়াই চীনের ওপর অসন্তুষ্ট ভারত। ভারত সফরের দু’দিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন জিনপিং।

বৈঠকের পর এক বিবৃতিতে চীন জানায়, জিনপিং ‘জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন। শুধু তাই নয়, এ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এমন যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করছে।’ এ বিবৃতির পরেই পাল্টা উত্তর দিয়ে নয়াদিল্লি বলেছে, অন্য কোনো দেশের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা উচিত নয়।

বিশ্লেষকদের মতে, ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে সামরিক সহায়তা দেবে চীন। ফলে কূটনৈতিক স্তরে দিল্লি-বেইজিং আলাপ-আলোচনা হলেও ভারতকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১