বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রিমান্ড আবেদন খারিজ, মেজর হাফিজের জামিন

আকাশবার্তা ডেস্ক :

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে জামিন দিয়েছেন আদালত। পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জামিন দেয়া হয়।

রোববার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

জানা যায়, পল্লবী থানায় র‌্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূরে আলম।

অন্যদিকে মেজ (অব:) হাফিজের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন আবেদন মঞ্জুর করেন।

শনিবার (১২ অক্টোবর) রাতে মেজর (অব:) হাফিজকে আটক করে র‌্যাব-৪। পরে র‌্যাবের দায়েরকৃত মামলায় রাজধানীর পল্লবী থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, তাদের বিরুদ্ধে সরকারি সংস্থা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে এ মামলা দায়ের করে র‌্যাব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১