বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইসলামী ছাত্রী সংস্থার ১৩ সদস্যসহ মাদ্রাসা অধ্যক্ষ আটক

আকাশবার্তা ডেস্ক :

পাবনায় জামায়াতের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার ১৩ সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদী বইপত্র জব্দ করা হয়েছে। এরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী। তারা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে জিহাদী কার্যক্রমের প্রশিক্ষণ গ্রহণসহ পরিচালনা করতো।

রোববার (১৩ অক্টোবর) গোপন বৈঠক করার সময় পাবনা সদরের মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, পাবনা শহরতলীর মনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের ১১৯ নং বাড়িটির মালিক সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন। দ্বিতল এ বাড়ির নিচ তলায় জামায়াতের নারী সদস্যদের আস্তানা ছিল।

আটককৃতরা হলেন-বাড়ির মালিক ও এই সংগঠনের মদতদাতা পাবনা সাঁথিয়ার ধুলাউড়ি কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হুসাইন (৪০)। সিরাজগঞ্চ জেলার বেলকুচি থানার গোপালপুর গ্রামের মোঃ আব্দুল মজিদের মেয়ে রাবেয়া খাতুন (২৫), বগুড়া গাবতলি থানার আফসার আলীর মেয়ে লুমা খাতুন (২৮), পাবনার সাঁথিয়া উপজেলার চিনাখড়া গ্রামের মোঃ আমিন উদ্দিনের মেয়ে মোছাঃ তছলিমা (১৮), পাবনার চাটমোহর উপজেলার বোয়ালমারী এলাকার মোঃ মুছাব আলীর মেয়ে মোছাঃ মাহাফুজা (২২), পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর নতুনপাড়ার সোরাব মোল্লার মেয়ে নাজমা খাতুন (২৭), নাটোরের কালিকাপুর এলাকার মৃত মহসিন আলীর মেয়ে ফাতেমা খাতুন (২২), নাটোর লালপুরের মোঃ আমজেদ আলীর মেয়ে আসমাউল হোসনা (২৫), ঢাকা মিরপুরের মোঃ আলী আহম্মেদের মেয়ে রুমা খাতুন (৩০), পাবনা বলরামপুর এলাকার আহম্মেদ প্রাং এর মেয়ে লাকী খাতুন (২৪), বগুড়া নাড়লী থানার মোঃ শামসুজ্জামানের মেয়ে মোছাঃ শারমিন (২৬), সিরাজগঞ্জ বেলকুচি থানার মোঃ আতাউর রহমানের মেয়ে আরিফা খাতুন (২৮), পাবনা আটঘরিয়া উপজেলার মোঃ বাকি বিল্লার মেয়ে শামীমা নায়রিন (২৮), সিরাজগঞ্জ জেলার আলোকদিয়া গ্রামের আব্দুল মালেক খানের মেয়ে তানজিদা খানম (২০), পাবনা আতাইকুলা থানার গঙ্গারামপুার গ্রামের মোঃ আনোয়ার হোসেনের মেয়ে মোছাঃ তাসলিমা খাতুন (২০)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আটকদের পাবনা থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তদন্ত করে বিস্তারিত তথ্য উদঘাটন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১