শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কমলনগরে যুবলীগকর্মী হত্যা মামলায় কারাগারে ৪ আসামি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগকর্মী ও গরু ব্যবসায়ী আবদুর রব (৩৫) হত্যা মামলায় জড়িত থাকায় ৪ আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ৩ জনকে ও বুধবার বিকেলে ১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়। এরআগে চরচাদিরা ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুৃলিশ।

গ্রেফতারকৃতরা হলো, কমলনগর উপজেলার চরঠিকা গ্রামের ইস্রাফিলের ছেলে ফারুক (২৮), একই গ্রামের মৃত আলী আহমদের ছেলে খোরশেদ আলম (৪৯), হাফেজ আহমদের ছেলে সুমন (২৮) ও চরকাদিরা গ্রামের দুলাল মাঝির ছেলে সুমন (২৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা কমলনগর থানার এসআই সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির তথ্যমতে অপর ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত,  গত ১১ মার্চ শনিবার দিবাগত রাতের কোনো এক সময় গরু ব্যবসায়ী ও স্থানীয় যুবলীগকর্মী আবদুর রব ফজুমিয়ারহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরদিন রোববার সকালে ভুলূয়া নদীর পাশের একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ১৩ মার্চ সোমবার নিহতের ছোট ভাই আবদুর রহমান বাদি হয়ে কমলনগর থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১