বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ ইং ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

গোপনে এগোচ্ছে জামায়াত, কার হাতে পরবর্তী নেতৃত্ব?

আকাশবার্তা ডেস্ক :

শিগগির বিদায় নিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করা মকবুল আহমাদ। গত সেপ্টেম্বরে দলের নির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে রাজনীতি থেকে অবসর নেয়ার কথা জানান তিনি। এরআগে দীর্ঘ নয় বছর দলটির আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

এদিকে অবসর নেয়ার কারণ হিসেবে মকবুল জানিয়েছেন, তিনি ভীষণ অসুস্থ। ভবিষ্যতের নেতৃত্বে তাকে যেন আর না রাখা হয়। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের একাধিক দায়িত্বশীল ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত জামায়াতের ভারপ্রাপ্ত আমির ছিলেন মকবুল আহমাদ। ২০১৭ সাল থেকে নির্বাচিত আমিরের দায়িত্ব পালন করেছিলেন তিনি। আগামী ডিসেম্বরে তার মেয়াদ শেষ হচ্ছে।

এদিকে জামায়াত নিজেদের গঠনতন্ত্র সংশোধন (২২তম সংশোধনী) করে আগের পদ্ধতিতেই নতুন আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সুত্রগুলো জানিয়েছে। কার্যত প্রকাশ্যে তেমন তৎপরতা না দেখা গেলেও অত্যন্ত গোপনে দলের গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন বছর মেয়াদের জন্য নতুন আমির নির্বাচনের কাজ এরই মধ্যে শুরু করেছে জামায়াতে ইসলামী।

তারই ধারাবাহিকতায় গেলো সপ্তাহেই জামায়াতের ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা গোপন ব্যালটে প্রথমে ৩ জনের প্যানেল আমির (আমির নির্বাচনের প্রার্থী) নির্বাচন করবেন। এরপর ৩ জনের প্যানেল থেকে আমির হিসেবে নির্বাচিত করতে গোপন ব্যালটে ভোট দেবেন সারাদেশের রুকনরা। তবে প্যানেলের বাইরে থেকে যেকোনও রুকনকেও আমির হিসেবে ভোট দেয়ার সুযোগ থাকছে।

এদিকে মকবুল আহমাদের অবসরে যাওয়ার বিষয়টি এরই মধ্যে সারাদেশের শুরা সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে।

ভোটগ্রহণ প্রসঙ্গে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য দলের অন্যতম নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, তিনবছর পর পর আমাদের আমির নির্বাচন হয়। এবারও যথাসময়ে তাই হবে, এর কোনও ব্যত্যয় ঘটবে না। অক্টোবর থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটগ্রহণ, ফল ঘোষণা, নতুন আমিরের শপথগ্রহণসহ সার্বিক কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। আমিরের কার্যকাল শুরু হবে সামনের জানুয়ারি থেকে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সূত্র জানায়, আমির নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন হিসেবে কাজ করছেন ৪ সদস্যের একটি টিম। সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মাছুমের নেতৃত্বে টিমের বাকিরা হলেন জোনাল ইনচার্জ আবদুর রব, অফিস সহকারী আবদুস সাত্তার ও বায়তুল মাল সম্পাদক শাহাবুদ্দীন।

পরবর্তী আমির কে?

জামায়াতে আমির নির্বাচনের ক্ষেত্রে সিনিয়রিটি (জ্যেষ্ঠতা) বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। অতীতেও পদবির সিনিয়রিটি হিসেবেই আমির নির্বাচন করা হয়েছে দলটিতে। বর্তমানে দলের ৫ জন নায়েবে আমির আছেন জামায়াতে। তারা হলেন, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আবদুস সুবহান (জেলে আছেন), মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী (সাজাপ্রাপ্ত), মিয়া গোলাম পরওয়ার, আ ন ম শামসুল ইসলাম।

তবে দলের একাধিক সূত্রের দাবি, আমির হিসেবে আলোচনায় আছেন বর্তমান সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। ইন্টারনালি ক্যাম্পেনিংয়ে যুক্ত আছেন তিনি, এমন দাবিও আছে কোনও কোনও নেতার। এ বিষয়ে জামায়াতের কূটনৈতিক কোরের গুরুত্বপূর্ণ নেতা বলেন, জামায়াতের মতো দলে এ ধরনের চর্চার কোনও সুযোগ নেই। এটা অবিশ্বাস্য। জামায়াত একটি গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক দল।

তবে জামায়াতের মজলিসে শুরার একজন সদস্য মনে করেন, নায়েবে আমিরদের মধ্য থেকে সবচেয়ে বেশি আলোচনায় আসছেন, মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারের নাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০