বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

খালেদাকে প্রধানমন্ত্রী বলায় বরখাস্ত মাদরাসা অধ্যক্ষ

অনুষ্ঠানের বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বলায় সাতক্ষীরায় সাময়িক বরখাস্ত হলেন, শ্যামনগর উপজেলার গুমানতলি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিদ।

সোমবার (১৪ অক্টোবর) সকালে মাদরাসা পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একই সঙ্গে কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না এই মর্মে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য লিখিতভাবে চিঠি দেয়া হয়েছে।

জানা গেছে, সকাল ১০টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক এমপি একে ফজলুল হকের সভাপতিত্বে জরুরি সভায় কমিটির ১১ সদস্যের মধ্যে ৮ জন সদস্য উপস্থিত ছিলেন।

তবে মাদরাসার অধ্যক্ষ বলেছেন ভিন্ন কথা। তিনি জানান, আমি বলতে চেয়েছি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে মাদরাসায় কোনো উন্নয়ন হয়নি। কথাটি শেষ করার পূর্বেই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম বলায় সকলে উত্তেজিত হয়ে পড়েন। আমি কথাটি শেষ করতে পারিনি।

এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্লা বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। শুনেছি অধ্যক্ষকে মাদরাসা থেকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গুমনতলি ফাজিল মাদরাসায় ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে একটি দুর্যোগ প্রশমন ভবন নির্মাণ করা হয়েছে। রোববার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪ জেলায় একযোগে এসব ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে ওই মাদরাসার নতুন ভবনে আয়োজিত আলোচনা সভায় অধ্যক্ষ মাওলানা আব্দুল মহিদ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করায় উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ক্ষমা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অধ্যক্ষ।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার এম কামরুজ্জামান রোববারই বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানা পুলিশের ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১