বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রামগঞ্জে সিঁধ কেটে চুরির চেষ্টা; গণপিটুনিতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে নজরুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার দরবেশপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত নজরুল স্থানীয় জগৎপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় স্থানীয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের বসতঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা চালায় নজরুল। এসময় তাকে হাতেনাতে ধরে ‘চোর চোর’ বলে শোর-চিৎকার করে বসতঘরে থাকা লোকজন। পরে গৃহকর্তা মোস্তাফিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ওই ঘর থেকে বেরিয়ে যায়। নজরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটকিয়ে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় নজরুল ও আহত গৃহকর্তা মোস্তাফিজকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গণপিটুনিতে গুরুতর আহত নজরুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১