বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ঢাকা ছেড়ে কুষ্টিয়া কলেজে যাচ্ছেন ফায়াজ!

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের মৃত্যুর পর আর ঢাকায় থাকতে চায় না নিহতের ছোট ভাই আবরার ফায়াজ। তাই আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন তিনি। জানা গেছে, ঢাকা কলেজ ছেড়ে কুষ্টিয়া সরকারি কলেজে পড়বেন ফায়াজ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখার এক কর্মকর্তা। তিনি বলেন, আবরারের ছোট ভাইয়ের ছাড়পত্র হয়ে গেছে। সে নিজ এলাকার (কুষ্টিয়া সরকারি কলেজ) কলেজে পড়বে।

এ বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, ছাড়পত্র নেয়ার সব কাজ শেষ হয়েছে। ঢাকা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে ছাড়পত্র নেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, আবরার ফাইয়াজের ঢাকা কলেজ ছাড়ার সিদ্ধান্ত একান্তই পারিবারিক। আমি সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছিলাম। তারপরেও তাদের এবং প্রশাসনের ইচ্ছায় বদলির ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবো৷

এর আগে, গতকাল গনভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আবরার ফাহাদের পরিবার।

৬ অক্টোবর শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। ভাইয়ের এ ঘটনার পর আবরার ফায়াজ ঢাকায় পড়তে অনীহা প্রকাশ করে। ১২ অক্টোবর কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সে জানায়, ভাইকে হারিয়ে সে একা হয়ে পড়েছে। ভাই তার সব বিষয়ে খেয়াল রাখত। ভাই নেই, তাই সেও ঢাকায় থাকবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১