সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রেমিকাকে ডেকে এনে ৩ বন্ধুকে নিয়ে ধর্ষণ

আকাশবার্তা ডেস্ক :

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে তিন বন্ধুকে নিয়ে গণধর্ষণ করেছে আবু সুফিয়ান নামের এক যুবক।

সোমবার সন্ধ্যায় গোবরাখালী গ্রাম থেকে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ওই তরুণীর প্রেমিক উপজেলার গোবরাখালী গ্রামের আছাফুর সরদারের ছেলে আবু সুফিয়ান (২৭) ও একই গ্রামের শিক্ষক মোশারফের ছেলে জিল্লুর রহমান (২৮)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র বলেন, আবু সুফিয়ান ও তরুণীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গেল শনিবার দুপুরে বিয়ে করবেন বলে মেয়েটিকে বাড়িতে ডেকে আনেন সুফিয়ান। এরপর বন্ধুদের সঙ্গে নিয়ে মেয়েটিকে গণধর্ষণ করা হয়।

এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় আবু সুফিয়ান ও জিল্লুরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31