শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কেন আত্মহত্যা করলেন সংগীতশিল্পী পঙ্কজ?

আকাশবার্তা ডেস্ক :

বান্দরবানের জনপ্রিয় সংগীতশিল্পী পঙ্কজ দেবনাথ (২৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পঙ্কজ দেবনাথ (৩২) বান্দরবান সদ‌রের বালাঘাটার মৃত হ‌রিপদ না‌থের ছে‌লে এবং এসএ টি‌ভির আইডল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের বালাঘাটা এলাকার নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

তিনি জানান, সম্ভবত রাতেই পঙ্কজ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি তদন্ত টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বান্দরবান জেলা ছাত্রলীগের সহসভাপতি ও পঙ্কজের বন্ধু আশীষ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রাতেই পঙ্কজকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্ধু ও স্বজনরা জানায়, রা‌তে বাসার ছা‌দের রে‌লিংয়ের সা‌থে গলায় দ‌ড়ি বেঁধে বন্ধু‌দের জানায় পঙ্কজ। প‌রে বন্ধুরা দ্রুত তার বাসার ছা‌দে গি‌য়ে ঝুলন্ত অবস্থায় তা‌কে দেখ‌তে পায়। সেখান থে‌কে পঙ্কজকে দ্রুত উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।সে প্রেমঘ‌টিত কার‌ণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে‌ছে বলে ধারণা করা হচ্ছে।

পঙ্কজের বন্ধুরা জানান, আত্মহত্যার আগে পঙ্কজ তাদের কাছে ফেসবুকের মাধ্যমে বেশ কয়েকটি বার্তা পাঠান। ওই বার্তার ভিত্তিতে তার কয়েকজন বন্ধু দ্রুত তার বাসায় যান। বাসায় গিয়ে তাদের ছাদের বিমের সঙ্গে পঙ্কজের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাকে সেখান থেকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির সংগীতবিষয়ক প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো বাংলাদেশি আইডলে বান্দরবানের জনপ্রিয় কণ্ঠশিল্পী পঙ্কজ দেবনাথ সেরা ৮ এর মধ্যে ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১