মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টিনেজারের সঙ্গে শারীরিক চাহিদা মেটাতে ৩৫০ মাইল পাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক :

৩২ বছর বয়সী টমি লি জেনকিনস। সম্প্রতি তিনি পাড়ি দিয়েছেন ৩৫০ মাইল। তাও শুধু শারীরিক চাহিদা মেটানোর আশায়! আরও অবাক হবেন জেনে, যার সঙ্গে তিনি যৌন সম্পর্ক করতে এতদূর পাড়ি দিয়েছেন, সে একজন টিনেজ বালিকা।

তবে দুঃখের বিষয়, ওই বালিকার সঙ্গে শারীরিক চাহিদা মেটানোর আগেই তার ঠাঁই হয়েছে জেলে। আসলে তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পাতানো জালে পা দিয়েছিলেন। পুলিশের সোর্স হিসেবে তার সঙ্গে যোগাযোগ হয়েছিল ওই টিনেজ বালিকার।

সূত্র বলছে, টমি লি জেনকিনসের বাড়ি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার হোয়াইটটাউনে। তার সঙ্গে যোগাযোগ হয় ওই বালিকা কিলি’র। তার বাড়ি যুক্তরাষ্ট্রের উইসকনসিনে। এ সময় তিনি খুব সহজেই তার সঙ্গে মেসেজ বিনিময় শুরু করেন। দ্রুত সময়ে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার পর তিনি কিলির সঙ্গে সাক্ষাত করতে চান। আর শারীরিক চাহিদা মেটাতে চান।

এ খবর দিয়ে বৃটেনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। সূত্রটি আরও জানিয়েছে, টমি লির এমন আবদারে (শারীরিক চাহিদা) কিলি জানিয়েছিল, তার বয়স সবে ১৪ বছর। জবাবে তিনি (টমি লি) বলেছিলেন, এতে কোনো সমস্যা নেই।

তার মেসেজ ছিল এ রকম- তুমি আমার চিরদিনের প্রিয়তমা হবে। আমার এমন লোকজন আছে, যারা কাগজপত্রের মাধ্যমে বৈধতার বিষয়টি ঠিকঠাক করবে।

তাকে কিলি জানায়, তার সঙ্গে সাক্ষাত করার জন্য সে ইন্ডিয়ানায় যেতে পারবে না। এ কথা শোনার পর টমি লি তার যাত্রা শুরু করেন। এরপর পায়ে হেঁটে তিনি পাড়ি দেন ৩৫০ মাইল! পৌঁছে যান উইসকনসিনে উইনেবাগো কাউন্টিতে।

টমি লি একবারও বুঝতে পারেননি, যে কিলির সঙ্গে তিনি কথা বলেছেন, তিনি উইনেবাগো কাউন্টির শেরিফ অফিসের একজন সদস্য। জেনকিনস সেখানে হাজির হতেই তাকে হাতেনাতে আটক করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১