শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

দিল্লিতে শেখ হাসিনাকে স্বাগত জানালেন মোদি

আকাশবার্তা ডেস্ক :

চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানকার পালাম বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সকালের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আকাশ প্রদীপ উড়োজাহাজে করে তিনি ভারত অভিমুখে রওনা হন। আজই ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যার দিকে তিনি যাবেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে।

চারদিনের এ সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় এ বৈঠকে তৃতীয় এলওসির আওতায় ৫০০ কোটি ডলারের ঋণচুক্তিসহ প্রতিরক্ষা, নিরাপত্তা, মহাকাশ, পরমাণু ও বিজ্ঞান এবং প্রযুক্তিক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতায় মোট ৩৩টি চুক্তি, সমঝোতা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে মহাকাশ, পরমাণু, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা। পরমাণু সহযোগিতা নিয়ে চারটি চুক্তি ও সমঝোতা সই করবে বাংলাদেশ ও ভারত।

এগুলো হলো— পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে সহযোগিতামূলক চুক্তি, রূপপুর পরমাণু বিদ্যুেকন্দ্র নিয়ে ভারতের পরমাণু শক্তি বিভাগের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপ (জিসিএনইপি) ও বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের মধ্যে চুক্তি, বাংলাদেশ ও ভারতের মধ্যে পরমাণু নিরাপত্তা বিধি ও এর তেজস্ক্রিয়তা নিরাপত্তা নিয়ে কারিগরি তথ্যবিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও ভারতের পরমাণু শক্তি নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতামূলক চুক্তি এবং রূপপুর পরমাণু বিদ্যুেকন্দ্রের সফল বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ, ভারত ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা।

স্যাটেলাইট নিয়েও তিনটি চুক্তি ও সমঝোতা থাকছে শেখ হাসিনার এ সফরে। এগুলো হলো— জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইটক্ষেত্রে সহযোগিতামূলক বাংলাদেশ-ভারত ফ্রেমওয়ার্ক চুক্তি, আউটার স্পেসে শান্তিপূর্ণ কার্যক্রম চালানোর জন্য সহযোগিতামূলক সমঝোতা ও সার্ক স্যাটেলাইটে যুক্ত হওয়া নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি।

এছাড়া নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়েও ১২টি চুক্তি, সমঝোতা ও এসওপি সই হবে দুই দেশের মধ্যে। এগুলো হলো— দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সমঝোতা, সমুদ্রে অবৈধ আন্তঃরাষ্ট্রীয় কার্যক্রম রুখতে ও আঞ্চলিক সহযোগিতা উন্নয়নে দুই দেশের কোস্টগার্ডের মধ্যে এসওপি, যাত্রাকালীন তথ্যবিনিময় নিয়ে দুই দেশের নৌবাহিনীর মধ্যে কারিগরি চুক্তি, জাতীয় নিরাপত্তা ও কৌশল গবেষণাক্ষেত্রে দুই দেশের প্রতিরক্ষা স্টাফ কলেজের মধ্যে সহযোগিতা বৃদ্ধি-বিষয়ক সমঝোতা, শিক্ষা ও গবেষণা খাতে সহযোগিতা বৃদ্ধিতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ডিফেন্স ইনস্টিটিউট অব অ্যাডভান্স টেকনোলজির মধ্যে সমঝোতা, খুলনা শিপইয়ার্ড ও গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা, ভারত ইলেকট্রনিকস লিমিটেড ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মধ্যে সমঝোতা, ভারত ইলেকট্রনিকস লিমিটেড ও খুলনা শিপইয়ার্ডের মধ্যে সমঝোতা, ভারত ইলেকট্রনিকস লিমিটেড ও চিটাগং ড্রাই ডক লিমিটেডের মধ্যে সমঝোতা, জাল মুদ্রা রোধে এসওপি এবং ৬৫ বয়সোর্ধ্ব বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতের ভিসা সহজীকরণ নিয়ে চুক্তি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮