বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

অর্থ আর স্বাচ্ছন্দ্যের জীবন পেয়ে দেশে ফিরতে নারাজ রোহিঙ্গারা! (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের আশ্রিত ১১ লাখেরও বেশি রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত রয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থা। অভিযোগ আছে এনজিও চাকরি দেবার ক্ষেত্রে স্থানীয়দের বাদ দিয়ে অগ্রাধিকার দিচ্ছে রোহিঙ্গাদের।

অন্যদিকে, রোহিঙ্গারা হাতের নাগালে অর্থ আর স্বাচ্ছন্দ্যের জীবন পেয়ে দেশে ফিরতে নারাজ। মিয়ানমারে সৃষ্ট সহিংসতায় ২০১৭ সালের ২৫ আগস্টের পর লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে জেলার উখিয়া ও টেকনাফে। আশ্রিত এসব রোহিঙ্গাদের সেবা দিতে এগিয়ে এসেছে প্রায় দেড় শতাধিক এনজিও।

বেশিরভাগ এনজিওতে ১৫ থেকে ৫০ হাজার টাকা বেতনে চাকরি করছে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা। এছাড়া, আশ্রিত রোহিঙ্গাদের আবাসন, খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বিনোদনসহ যাবতীয় সেবা বিনে পয়সায় দেয়া হচ্ছে। নগদ অর্থের লোভ আর আয়েশি জীবনে অভ্যস্ত রোহিঙ্গারা দেশের ফেরার নামও শুনতে চাইছে না।

স্থানীয়দের অভিযোগ রহস্যজনক কারণে বাঙালিদের বাদ দিয়ে রোহিঙ্গাদের চাকরি দিচ্ছে এনজিওগুলো।এদিকে, প্রশাসনের গত বাধা উত্তর বিষয়টি মনিটরিং করছেন তারা।গেল ১৫ নভেম্বর ও ২২ আগস্ট প্রত্যাবাসন প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর টেকনাফে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিওগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে দেশব্যাপী। সরকার অবিলম্বে এসব এনজিওগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দাবী স্থানীয়দের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০