মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেশে ফিরলেন মাশরাফিরা, আইপিএলে সাকিব

স্পোর্টস ডেস্ক :

শ্রীলঙ্কায় লম্বা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (৭ এপ্রিল) শ্রীলঙ্কান এয়ারলাইনস যোগে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন মাশরাফিরা। তবে দলের সঙ্গে সাকিব আসেননি। তিনি শ্রীলঙ্কা থেকেই ভারতের উদ্দেশ্যে বিমানে চেপেছেন।

এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে টেস্ট ১-১, ওয়ানডে ১-১ এবং টি২০ ১-১ ব্যবধানেই শেষ করেছে টাইগাররা। ফলে লঙ্কানদের সঙ্গে সবগুলো ট্রফিই ভাগাভাগি করতে হয়েছে সফরকারীদের।

এই সফরটি বেশ আলোচিত হয়ে রয়েছে বাংলাদেশের জন্য। কেননা এই সফরেই বাংলাদেশ নিজেদের শততম টেস্ট খেলে জয় পেয়েছে। আরও একটি কারণে এই সফরটি বেশি আলোচিত। এই অন্যতম কারণটি হল টি২০ ফরম্যাট থেকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর গ্রহণ।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে বিদায় নেন মাশরাফি। আর ওই ম্যাচে হেরে যায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা আনার পাশাপাশি জয় দিয়ে মাশরাফিকে বিদায় জানায় বাংলাদেশ।

গত ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ছেড়েছিল টাইগার টেস্ট দল। এরপর ১৮ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে যান মাশরাফি, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও সানজামুল ইসলাম। পরে দলে ডাক পেয়ে যোগ দেন মেহেদী হাসান মিরাজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১